মর্মে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে শহরের বানিজ্য ভবনে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভার। আলোচনা সভায়, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন সংগঠনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আগামী পয়লা জুলাই থেকে চালু হচ্ছে জি,এস,টি বা পণ্য পরিষেবা কর। এই নতুন বিলের জেরে দাম বাড়তে চলেছে বহু পণের। ঠিক সেই রকমই এই নতুন বিলের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। তাই প্রথম থেকেই এই বিলের প্রতিবাদ জানিয়ে এসেছেন, ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডল। প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগামী শুক্রবার ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনে সামিল হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সও। তাই এদিন গোটা দেশের সঙ্গে ব্যবসা বন্ধ থাকবে মালদা জেলা জুড়েও। এই মর্মে মঙ্গলবার রাত্রে বানিজ্য ভবনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা, সভাপতি জয়ন্ত কুন্ডু, চেয়ারম্যান দেব্ব্রত বসু, কমলেশ বিহানী সহ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন সংগঠনের ব্যবসায়ীরা। আলোচনা শেষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা জানান, জি, এস, টি বিলের প্রতিবাদে আগামী শুক্রবার দেশ জুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডল। সেই মতো তাঁরাও এই আন্দোলনে সামিল হয়েছে। এদিন জেলার সমস্ত মার্কেট বন্ধ থাকবে বলে জানান, সংগঠনের সম্পাদক উজ্জল সাহা। অন্যদিকে এই বিষয়ে সংগঠনের সভাপতি জানান, জি,এস,টি আইন আগামী পয়লা জুলাই থেকে লাগু হচ্ছে। এর ফলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা খতিগ্রস্থ হবে। তাই এই বিলের প্রতিবাদে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।